ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল চাপায় আবু হাসান ভুইয়া ওরফে হাসান মাষ্টার (৭০) নামে এক সাবেক প্রবীন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়; গতকাল শনিবার সকালে খাড়েরা বাসষ্ট্যান্ডে বাজার করতে যান শিক্ষক হাসান মাষ্টার। রাস্তা পার হওয়ার সময় বেপরোয় গতিতে এসে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে লুটিয়ে পরেন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার তাঁর পরিবারে খবর দিলে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। পরে ঢাকা নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যুবরণ করেন প্রবীন শিক্ষক আবু হাসান ভ’ইয়া ওরফে হাসান মাষ্টার। এই প্রবীন শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।