কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী ভোক্তা পর্যায়ে জ্বালানী তেলের সরবরাহ ও মূল্যমানের যথাযথতা নিশ্চিত করার লক্ষ্যে কসবার মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন, কুটি চৌমুহনী ও বায়েক চৌমুহনী এবং নোয়াগাঁও মোড়ে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে নোয়াগাঁও মোড়ে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পেট্রোল এবং ডিজেল বিক্রি করার অপরাধে শাহ আলম (৬২) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।
তাছাড়া বায়েক চৌমুহনীর ফুল মিয়া মেম্বারের দোকানে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রি করার সত্যতা প্রমাণ পাওয়ায় ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
জানা যায়, উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।