কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি পিকআপও আটক করা হয়।

গত শনিবার (২৮ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৬ টার দিকে কসবার কাজিয়াতলী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জয় নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ২০৩১/এম শূন্য লাইন থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়।
অভিযানে ১,২৬৬ পিস শাড়ী ও ৬৩০ কেজি জিরা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মালামাল ও পিকআপটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।